ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৩:২০
ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সুপ্রিয় জুট মিল ও সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. বাবলুর রহমান, ঠাকুরগাঁও পাট অধিদপ্তরের পরিদর্শক অবিনাশ চন্দ্র রায়, সদর উপজেলার উপ-সহকারী ঝর্না বেগম, টেক্সাইল ভোকেশনালের সুপার জাকির হোসেন, বীজ উৎপাদনকারী কৃষক হামিদুর রহমান, সেরা পাটচাষি পরেশ চন্দ্র রায়, সুপ্রিয় জুট মিলের এজিএম মেহেদী হাসান প্রমুখ।
 
পরে সেরা পাটচাষি ও বীজ উৎপাদনকারী কৃষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে