ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারিতে পুষ্টিসমৃদ্ধ ফসলের গবেষণার ওপর মাঠ দিবস অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৪:১৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে রোববার (৬ মার্চ) পুষ্টিসমৃদ্ধ অপ্রধান দানাদার ফসলের গবেষণা কার্যক্রমের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষণা মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী, কর্মচারী, শ্রমিক, সম্প্রসারণ কর্মী, কৃষি উদ্যোক্তা, এনজিও এবং কৃষক প্রতিনিধিগণ।
 
সকালে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ দিবসের উদ্বোধন করেন। বারির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, ড. মো. আব্দুল লতিফ আকন্দ, ড. সোহেলা আক্তার, ড. মোছাম্মৎ সামছুন্নাহার এবং ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা হাসানুজ্জামান রায়হান।
 
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত সবাই বারির উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষণা মাঠে বিভিন্ন ধরনের পুষ্টিসমৃদ্ধ অপ্রধান দানাদার ফসলের গবেষণা কার্যক্রম এবং গবেষণা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 
 
মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ না হয়ে হওয়া উচিত শরীরের পুষ্টি চাহিদা পূরণ। বর্তমান সরকারের লক্ষ্য মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। বারির উদ্ভিদ প্রজনন বিভাগে বতর্মানে বার্লি, কাউন, ওট, রাঘী, সরগম, চিয়াসহ ১৪টি অপ্রধান কিন্তু অধিক পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এ ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষোপযোগী। ফলে এ ফসলগুলো চাষ করলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

এমএসএম / জামান

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা