ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ধোনিকে টপকে গেলেন কোহলী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১০:৫৬

মাহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করছেন কোহলী।

শনিবার (১৯ জুন) সাদাম্পটনে ভারতের হয়ে ৬১তম টেস্টে অধিনায়কত্ব করতে নামেন বিরাট কোহলী। তাতেই তিনি ধোনীর রেকর্ড ভাঙ্গেন। ভারতের হয়ে ৬০ টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্ব পান কোহলী।

দায়িত্ব নেওয়ার পর ৩৬টি টেস্ট ম্যাচে জিতেছেন কোহলী, ১৪টি হেরেছেন। ধোনি ৬০টি টেস্টের মধ্যে ২৭টি জিতেছিলেন, হেরেছিলেন ১৮টি। এর মধ্যে ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজের সবকটিতেই জিতেন ভারত অধিনাযক। 

প্রসঙ্গত, ৫ বছর ধরে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে আছেন কোহলী। শুধু ধোনিকে টপকে যাওয়াই নয়, সেই সঙ্গে এশিয়ার সব অধিনায়কের মধ্যে তিনিই শীর্ষে। এশিয়ার অন্য কোনও দেশের অধিনায়ক এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি।

সাউদাম্পটন টেস্টে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৬ রান। এর মধ্যে ৪৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক বিরাট কোহলী। তার সঙ্গে অপর প্রান্তে আঞ্জিকা রাহানের স্কোর ২৯ রান। তবে ৩৪ রানে রহিত শর্মা, সুবমান গিল ২৮ ও পুজারা ৮ রান করে আউট হয়ে যান।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে