চিকিৎসকদের চিকিৎসা সেবায় আন্তরিক হতে হবে : এমপি মুুকুল
প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ আলী আজম মুকুল বলেছেন, চিকিৎসকদের চিকিৎসা সেবায় আন্তরিক হতে হবে। চিকিৎসকের সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও আন্তরিক। রোববার (৬ মার্চ) দৌলতখান উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মুকুল বলেন, রোগীদের সাথে চিকিৎসকদের ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় অপ্রীতিকর ঘটনার ঘটে থাকে। এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে চিকিৎসকদের সচেতন থাকতে হবে। চিকিৎসকরা যেন নির্বিঘ্নে রোগীদের যথাযথ সেবা প্রদান করতে পারে সেজন্য সরকার হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম প্রদান, অবকাঠামো নির্মাণ ও কর্মপরিবেশ উন্নত করেছে।
তিনি আরো বলেন, চিকিৎসকদের সব সময় খেয়াল রাখতে হবে যেন রোগীরা কোনো ধরনের অবহেলার শিকার না হন। তাই প্রত্যেক চিকিৎসককে রোগীদের হাসিমুখে আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে দৌলতখান হাসপাতালে সদ্য যোগদানকৃত ৭ জন চিকিৎসক এমপি মুকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানন। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার প্রমুখ।
এছাড়াও দৌলতখান হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied