মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে সাবিরুল ইসলাম শিপন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) সকালে উপজেলার বানিয়াজুরীর রাথুরা রাধানগর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিপন ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারের লোকজন জানান, রাতের খাবার খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান শিপন। রাত আনুমানিক ৩টার দিকে শিপনের ব্যবহৃত মোবাইলে একটি কল আসে। এরপর শিপন তার মোবাইল নিয়ে ঘরের বাইরে যান। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।
এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে স্থানীয় কৃষকরা কাজে যাওয়ার পথে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে শিপনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার বাড়ির লোকদের খবর দেন। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরৃতহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied