ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

দুই দিন ২ ভাগে দক্ষিণ আফ্রিকা যাবে জাতীয় দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৬:৪

সময়ের চাকা বয়ে চলে দ্রুত। চোখের পলকে শেষ হয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে আর আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চলে আসছে টিম বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে। তার আগে আগামী ১২ মার্চের মধ্যে টাইগাররা চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

১২ মার্চের মধ্যে শুনে একটু খটকা লাগতে পারে। বিসিবি সূত্র নিশ্চিত করেছে, যে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা যাবে ২ ভাগে ভাগ হয়ে। প্রথম বহর যাবে ১১ মার্চ রাত ১১ টায়। আর দ্বিতীয় বহর যাবে ১২ মার্চ।

যেহেতু আগে ওয়ানডে সিরিজ, তাই প্রথম বহরে যাবে ওয়ানডে দল। এরপর যাবে টেস্ট দলের বাকি ক্রিকেটাররা। অবশ্যই দুই দলের কমন ক্রিকেটার হচ্ছেন ১১ জন।

এদিকে আগেই জানা জাতীয় দলের নতুন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। এবং নতুন অসি ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ঢাকায় আসবেন, আগামীকাল ৭ মার্চ। তিনি জাতীয় দলের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা যাবেন।

টাইগারদের প্রস্তুতি কেমন হবে? এবং জাতীয় দল কিভাবে দক্ষিণ আফ্রিকা যাবে? এ নিয়ে আজ রোববার কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানালেন, আফগানদের সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত ছিলেন ওই দুই ফরম্যাটের পারফরমাররা ছাড়াও বাকি টেস্ট স্পেশালিস্ট যারা, তাদেরও প্র্যাকটিস হয়েছে বগুড়ায়, বাংলাদেশ টাইগার্সের হয়ে।

জালাল বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যারা জাতীয় দলের হয়ে ওয়ানডে আর টেস্ট খেলতে যাবে, তারা সবাই অনুশীলনের মধ্যে ছিল। টেস্ট খেলোয়াড়দেরও অবসর ছিল না। তাদেরও আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি খুব ভালো।’

বিসিবি ক্রিকেট অপস চেয়ারম্যান যোগ করেন , দক্ষিণ আফ্রিকায় দল দুইটা ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে। গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্তুতি নিবে। আমি মনে করি এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্তুতির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে আমরা খুব সহজ হতে দিব না। আমরা সেরা ক্রিকেট খেলার সেরা চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটার আইপিএলের জন্য বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না। এটা নিয়ে কোন মাথাব্যথা নেই জালালের। তার ব্যাখ্যা, ‘এটা তাদের ব্যাপার। কে খেলছে না খেলছে আমরা দেখছি না। এটা আমাদের ইস্যু না। যারাই খেলবে তারা দক্ষিণ আফ্রিকাকেই প্রতিনিধিত্ব করবে। সেদিকেই মনোযোগ রাখতে হবে যে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছি।’

এমএসএম / এমএসএম

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের