চট্টগ্রাম কোর্ট হিলকে বিকৃত না করার নির্দেশ উচ্চ আদালতের
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় জেলা প্রশাসক কতৃক চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকা ও কোর্টবিল্ডিং এলাকাকে অন্য কোন নামে লিখা, বলা ও প্রচার -প্রকাশনা করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট । আজ ৬ মার্চ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির করা রীট পিটিশন মামলায় এই নির্দেশনা দিয়ে সরকারের প্রতি রুল জারি করেন হাই কোর্ট এর একটি দ্বৈত বেঞ্চ।
চট্টগ্রাম আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান পুরোনো কোর্ট বিল্ডিং এর লাল ভবনের সামনে খোলা ময়দানে যেখানে আইনজীবী বিচার প্রার্থী জনগণ ও জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা নিতে আসা লোকজনের চলাফেরা ও গাড়ী পার্কিং এর জায়গায় আরসিসি স্তম্ভের সাথে শিকল বেঁধে বাঁধা সৃষ্টি করা এবং সৌন্দর্য বর্ধনের নামে ইট সিমেন্ট দিয়ে নানা ধরনের ছোট ছোট স্হাপনা নির্মান করে পুরো এলাকা অবৈধ ভাবে দখল করে সাধারণ লোকজনের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জেলা আইনজীবী সমিতির পক্ষে থেকে এসব অবৈধ প্রতিবন্ধকতা অপসারণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে বারবর অনুরোধ করা হলেও তিনি তা কর্ণপাত না করে দখলদারের ভুমিকায় অবতীর্ণ হয়।
এবং জেলা প্রশাসক তার ক্ষমতার প্রভাব খাটিয়ে ধরা কে সরা জ্ঞান মনে করে হটাৎ ঐতিহ্যবাহী "কোর্ট হিল " কে পরীর পাহাড় নামকরণে মরিয়া হয়ে উঠে। জেলা প্রশাসক একতরফা ভাবে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে কোর্ট হিল এলাকার নাম বিকৃতি অপচেষ্টা লিপ্ত হয়ে পড়ে।
এবং সরকারি চিঠি পত্রে ও বিকৃত নামে প্রচারণা চালাতে থাকে। এতে সংক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম কোর্ট হিলের ঐতিহ্য ধরে রাখতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগে এক রীট পিটিশন দায়ের করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন।
আজ ৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলারুজ্জামন এর দ্বৈত বেঞ্চ দীর্ঘ শুনানি করেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট রতন কুমার রায়, সাবেক ডেপুটি এটর্নী জেনারেল হাসান আরিফ, সহ বেশ কয়েক জন আইনজীবী।
শুনানি শেষে এডভোকেট রতন কুমার রায় বলেন আমরা দীর্ঘ শুনানি করেছি মহামান্য আদালত আমাদের শুনে, চট্টগ্রাম জেলা প্রশাসক কতৃক পুরনো কোর্টবিল্ডিং এর সামনে আইনজীবী বিচার প্রার্থী জনগণ ও জেলা প্রশাসক কার্যালয়ে আসা লোকজন চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকা ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কোর্ট হিলকে ভিন্ন কোন নামে লিখা, বলা ও প্রচার প্রকাশনা করা হতে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন , ও জেলা প্রশাসকের এমন কর্মকান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি