ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাবা ওয়ার্নের মৃত্যুর খবর এখনো বিশ্বাস হচ্ছে না তার সন্তানদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১১:৩৫

তার মৃত্যু অনেকটা চমক হয়েই এসেছিল ক্রিকেট বিশ্বের কাছে, তার পরিবারের কাছেও। শেন ওয়ার্নের এই মৃত্যুর খবর তার পরিবারকে প্রথম জানান তার দীর্ঘ দিনের ম্যানেজার জেমস এর্সকিন। তিনি জানিয়েছেন, ওয়ার্ন যে আর পৃথিবীতে নেই, বিষয়টা এখনো মেনেই নিতে পারছে না তার পরিবার-সন্তানেরা। শোক কাটছে না তার বাবা-ছেলে মেয়েদের কারোই। 

গত শুক্রবার ৪ মার্চ মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়ে পুরো দুনিয়াকেই যেন চমকে দিয়েছিলেন ওয়ার্ন। থাইল্যান্ডে নিজের ভিলাতে মৃত্যু হয় তার। 

সে খবরটা যখন তার পরিবারের কাছে পৌঁছে দেন জেমস, তখন তা মেনে নিতে পারেননি কেউ। এমনকি পারছেন না এখনো! জেমস জানিয়েছেন, এই ঘটনাকে এখনও দুঃস্বপ্ন বলে মনে করছেন ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুক। 

জেমসের ভাষ্য, ‘রোববার ওদের সঙ্গে কথা হয়েছে আমার। ওয়ার্নের তিন সন্তান শোকে পাথর হয়ে গিয়েছে। তারা এই ঘটনাকে স্রেফ দুঃস্বপ্ন বলে মনে করছে এখন। ওরা এখনো ভাবছে, এই বুঝি বাড়ি ফিরে আসবেন ওয়ার্ন।’ 

ওয়ার্নের বাবা কিথ ওয়ার্ন শক্ত মানুষ হলেও ছেলের মৃত্যুর খবর এখনো মেনে নিতে পারেননি। জেমস যোগ করলেন, ‘ওয়ার্নের বাবা কিথ এমনিতে খুবই শক্ত মনের মানুষ। সেই তিনিও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, এই সময় তাদের যেন বিরক্ত না করা হয়। একান্তে কিছু সময় চাইছেন তারা।’ 

শুক্রবার বিকেলে থাইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অজি স্পিনার। তবে এখন তার দেহ পায়নি ওয়ার্নের পরিবার। তার মৃত্যুতে অন্য কোনো রহস্য আছে কি-না, তা পরখ করতে ময়নাতদন্ত করতে এখনো তার দেহ রেখে দিয়েছে থাইল্যান্ড। ওয়ার্ন কো সামুইতে মৃত্যুবরণ করেছেন, সেখান থেকে ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয়েছে সুতাট থানিতে। সেখানেই হবে ময়নাতদন্ত। থাই প্রশাসনের সঙ্গে এ বিষয়ে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে সে দেশের অস্ট্রেলিয়ান দূতাবাস। 

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান