লাল পোশাক নিয়ে ট্রোলের শিকার দীপিকা
প্রায় সময়ই পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবার মুম্বাই বিমানবন্দরে একটি লাল পোশাকে দেখা যায় তাকে। তার এই পোশাক আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
নিজের পরবর্তী অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেন যাচ্ছিলেন দীপিকা। শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে একটি উজ্জ্বল লাল এবং গোলাপি পোশাক পরে নামছেন তিনি। দুটি নামি ব্র্যান্ডের লাল চামড়ার প্যান্টের সঙ্গে একটি লাল সোয়েটার পরে আসেন। এরসঙ্গে, দীপিকা একটি লাল টুপি এবং গোলাপি স্টিলেটোস পরেছিলেন। সঙ্গে ছিল একটি হ্যান্ডব্যাগ।
নেটিজেনরা তার এই উজ্জ্বল পোশাক বেছে নেওয়ার জন্য ‘পিকু’ অভিনেত্রীকে উপহাস করেছেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন, তার স্বামী রণবীর সিংয়ের কাছ থেকে কিছু ফ্যাশন পরামর্শ ধার নিয়েছেন কিনা। হিন্দিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘রণবীর কা আসর আনা লাগা হ্যায় আব ধীরে ধীরে’। আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে রণবীর তার পোশাক ডিজাইন করেছেন’
সামনে বেশকিছু সিনেমার কাজ রয়েছে দীপিকার হাতে। এগুলোর মধ্যে রয়েছে- শাহরুখ ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’, অমিতাভ বচ্চনের সঙ্গে হলিউড ড্রামা ‘দ্য ইন্টার্ন’-এর বলিউড রিমেক, মধু মান্তেনার ‘দ্রৌপদী’, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, এবং প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’-র মতো ছবি।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম