ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১:৩৪
মানিকগঞ্জ সদরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় গাজী রহিজ উদ্দিন (৬০) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকালে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার নলড়া এলাকার মৃত গাজী নাসির উদ্দিনের ছেলে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে রহিজ উদ্দিন বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। কৃষ্ণতলা এলাকায় এসে রাস্তা পার হওয়ায় সময় ঢাকাগামী একটি পাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
তিনি ‍আরো জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই ম‍ৃতদেহ নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। পরিবারের লোকজন চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ