বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে : এমপি মুকুল
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত শেষে উপজেলা পরিষদ হলরুমে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান