ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ২:১৯
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র প্রামাণিক।
 
উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আল সিদ্দিকী, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম।
 
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান