ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নানা কর্মস‍ূচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ২:১৯
নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্রশিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণসংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বক্তব্য দেন- নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, উপজেলা মহিলা ভাইচ চেয়াম্যান ইসমত আরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অনেকে। 
 
সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত