গোবিন্দগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
অতিরিক্ত মুনাফার আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা শহরের গোলাপবাগ বাজারের মা বিপনী স্টোরে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম।
এতে সহযোগিতা করে জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার সরকার।
গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, অতিরিক্ত মুনাফার আশায় বোতলের সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোতলজাত তেল খুলে খোলাভাবে বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied