ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ঐতিহাসিক ৭ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৪:৩৯

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন- থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্যানেল মেয়র মাহাবুবর রহমান রঞ্জু, জুনিয়র কনসালট্যান্ট ডা. সুজন কুমার সরকার।

সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পিআইও ইমরুল কায়েস। ‍এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কর্যালয়ে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড সোহরাব আলী সানা। উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার