পাবনায় বোমা বিস্ফোরণে দুই শিশু শিক্ষার্থী আহত
পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের পাবনা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নাটিয়াবাড়িয়া ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চরকান্দি গ্রামের দিলীপ কুমার সূত্রধরের শিশু পুত্র অভি (১০) ও শিশুকন্যা মন্দিয়া (৮) ঘটনার সময়ে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় পূর্ব থেকে অজ্ঞাতরা বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে রাখা ২টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বোমার আঘাতে দুই শিশু পড়ে আছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে তাদের পাবনা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছিল বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ী ঘাট দখল নিতে আমাকে ভয়ভীতি প্রদর্শনে আমার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমি অবিলম্বে এ বোমা হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ