ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৪:৫২

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‍উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মো. ফারুক হোসাইন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শরাফত দৌলা ঝন্টু, মঞ্জুর রাশেদ, জাহিদুল ইসলাম, বসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাকের আলী, আওয়ামী লীগ নেতা শেরেগুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুজ্জামান তাজু, হরিনাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এইচ মাহাবুব মিলু, স্বেছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক রাফেদুল হক সুমন, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ টুনু, ছাত্রলীগের আহ্বায়ক রিগ্যান আলী, যুগ্ম-আহ্বায়ক রুবেল রানা প্রমুখ।

সভা শেষে রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করে উপজেলা আওয়ামী লীগ। এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ