ধামইরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থিত বন্ধবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মিলিত হয়।
প্রথমে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, এসিল্যান্ড সিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত