ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে নিজেদের ‘ঘরের মাঠ’ বানাতে চায় আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৬:৯

নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই। এজন্য ‘যাযাবর’ দলের তকমা লেগেছে আফগানিস্তানের গায়ে। কখনো ভারত আবার কখনো সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ‘ঘরের মাঠ’ বানিয়ে কাজ চালায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে আফগানরা, এখানে নিজেদের ‘ঘরের মাঠ’ বানাতে চায় তারা।

দিন দুয়েক আগে শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ এবং ২ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে শেষ হয় দুই দলের মাঠের লড়াই। যেখানে সবশেষ ম্যাচ মাঠে গড়ায় গত ৫ মার্চ। সে ম্যাচ শেষে এ বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে এসিবি।

দুই বোর্ডের মধ্যে একটি বৈঠকও হয়েছে। সে বৈঠকে উপস্থিত ছিলেন আফগান বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইশ আশরাফ, প্রধান নিবার্হী নসিব খান। বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক জালাল ইউনুস এবং প্রধান নিবার্হী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আফগানদের তরফ থেকে প্রস্তাব পেলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বাংলাদেশে আফগানদের ‘ঘরের মাঠ’ বানাতে দেওয়ার বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে বাংলাদেশ ছাড়ার আগে আফগান লেগ স্পিনার রশিদ খান এদেশের সংবাদমাধ্যমকে জানিয়ে গেছেন, নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান তারা। যেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার ইচ্ছে পোষণ করেন তিনি।

রশিদ বলেন, ‘নিজ দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা আমার কাছে বড় স্বপ্ন। হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের, এটা অন্যরকম এক অনুভূতি। আমি আমার দেশেই এই অনুভূতিটা পেতে চাই। এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশেষ করে আফগানদের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন। আশা করি এটা একসময় হবে, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে