ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোহামেডানে হাফিজ, আবাহনীতে হনুমা-জাদরান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৬:১১

করোনাভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবশেষ আসরে কোনো বিদেশি ক্রিকেটার ছিল না। এবার আয়োজক সংস্থা সিসিডিএম লিগের শুরু থেকেই বিদেশি খেলানোর অনুমতি দিয়েছে। তবে প্রতি ম্যাচে সর্বোচ্চ ১ জন করে বিদেশি খেলাতে পারবে ক্লাবগুলো। এরই মধ্যে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের সঙ্গে চুক্তি করেছে মোহামেডাম স্পোর্টিং ক্লাব। আবাহনী লিমিটেডের হয়ে খেলার কথা আছে ভারতের হনুমা বিহারি ও আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরানের।

মোহামেডানের নতুন কোচ সারওয়ার ইমরান জানিয়েছেন, হাফিজ এবারের আসরের শুরু থেকেই খেলবেন সাদা-কালোদের জার্সিতে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী দলের ম্যানেজার মাসুম ইকবাল মামুন বলেন, হানুমা আর জাদরানের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সম্প্রতি আফগানদের হয়ে বাংলাদেশে সিরিজ খেলে যাওয়া জাদরানকে শুরু থেকেই পাওয়ার আশা আবাহনীর। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে তাকে প্রথম তিন ম্যাচের বেশি পাওয়া যাবে না।

জাদরানের ছেড়ে যাওয়া জায়গা নেবেন হনুমা। বর্তমানে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছেন তিনি। জাতীয় দলের ব্যস্ততা না থাকলে হনুমাকেই শুরু থেকে খেlলানোর ভাবনা ছিল আকাশী-নীলদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী ২ ও ৩ মার্চ দলবদল প্রক্রিয়া শেষে আগামী ১৪ তারিখ ট্রফি উন্মোচনের পর ১৫ তারিখ শুরু হবে লিগ। ৪৪ দিনের মধ্যে ডিপিএল শেষ করার লক্ষ্য সিসিডিএমের।

এবার ডিপিএলের দলবদল হয়েছে ‘ওপেন’ চুক্তিতে। যেখানে বিসিবি পরামর্শ দিয়েছে, ক্লাবগুলো যে পেমেন্ট করবে, তার প্রমাণ রেখে দিতে। যাতে পরবর্তীতে সমস্যা হলে সেটা দেখাতে পারে। সঙ্গে খেলা হবে তিন ভেন্যুতে। মিরপুর আর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। বিকল্প হিসেবে রাখা হয়েছে ফতুল্লাকে।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান