ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ছাত্র-শিক্ষকের বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১১:২৩
গোপালগঞ্জের কোটালীপাড়ার পিনজুরী স্কুলের ছাত্র-শিক্ষকের বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করেছে। গত ৭ মার্চ  সোমবার  কোটালীপাড়া থানা  হলরুমে স্কুল ম্যানেজিং কমিটি ও বাদী-বিবাদীর উপস্থিতিতে এ মীমাংসা হয়। এ সময়  পিনজুরী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি লিমা  আজিজ,  বাদী মকফার, বিবাদী পিনজুরী স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমান, অহিদুল ইসলাম, শামীম মোল্লা, বাবুসহ ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
এর আগে গত ৬ মার্চ কোটালীপাড়া পিনজুরী স্কুলে মসিউর রহমান ফকির নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে মারাত্মক আহত করেন প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমান।
 
আহত শিক্ষার্থী মসিউর রহমান ফকির জানায়, সে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র। গত ৬ মার্চ সে ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছিল। এ সময় তাদের সহপাঠী কিছু ছাত্রী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে বলে সরে দাঁড়া। এ সময় মসিউর ছাত্রীদের বলে পাশে অনেক জায়গা আছে সেখান দিয়ে যেতে পারিস না? এতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে গত ৬ মার্চ সকালে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমান তাকে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করেন। 
 
এ ঘটনা জানাজানি হলে গতকাল সোমবার (৭ মার্চ) স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাদী-বিবাদীকে নিয়ে শান্তিপূর্ণভাবে মীমাংসা করে একটি আপসনামা করা হয়।
 
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীর পিতা একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগটি প্রত্যাহারের জন্য একটি আবেদন করেছেন তিনি। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান