ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চিনির দাম নিয়ন্ত্রণে ১৫ মে পর্যন্ত শুল্ক ছাড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১১:৩২

দাম স্বাভাবিক রাখতে সব ধরনের অপরিশোধিত চিনি আমদানিতে রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২১ সালের ১৪ অক্টোবর শুল্ক কমিয়ে বাজারে দাম নিয়ন্ত্রণ করে সরকার, যা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ ছিল। তবে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাওয়ায় এবার শুল্ক ছাড়ের মেয়াদ ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এবারের প্রজ্ঞাপনে এমন আদেশ ১ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে। এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র এসব তথ্য জানিয়েছে।

চিনি আমদানিতে বর্তমানে টনপ্রতি তিন হাজার টাকা স্পেসিফিক ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট এবং উৎপাদন পর্যায়ে ৩ শতাংশ আগাম আয়কর বিদ্যমান রয়েছে। এবারের প্রজ্ঞাপনেও আরডি কমানোর আদেশ বলবৎ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি এক আদেশে আমদানি পর্যায়ে আগাম কর ৫ শতাংশ প্রত্যাহার করেছিল এনবিআর। গত ৯ সেপ্টেম্বর নতুন করে চিনির দাম নির্ধারণ করে সরকার।

চিনির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন মিল মালিকদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়। সেসময় প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৭৫ টাকা বেঁধে দেওয়া হয়েছিল।

কিন্তু বর্তমানে বাজারে চিনির দর কেজিতে ৮০ টাকা ছাড়িয়েছে, যা মাসখানেক আগেও ৭০ টাকা ছিল।

জামান / জামান

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী