গরমে স্বস্তি দেবে বোরহানি
বোরহানি খেতে কে না পছন্দ করেন! চট্টগ্রামের বিখ্যাত ও সুস্বাদু পানীয় হলো বোরহানি। সাধারণত পোলাও বা বিরিয়ানির মতো ভারী খাবারের পর বোরহানি খাওয়ার চল রয়েছে দেশের সর্বত্র। বোরহানি স্বাদেও যেমন অনন্য, তেমনি স্বাস্থ্যকরও বটে। বোরহানির প্রধান উপকরণ হলো টকদই, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
বোরহানি খেলে দ্রুত পেট ঠান্ডা হয় ও খাবার হজম হয়। এছাড়া বোরহানিতে কাঁচা মরিচ থাকায় এই পানীয়তে থাকে ভিটামিন সি, যা রক্ত পরিষ্কার রাখে। যেহেতু তাপমাত্রা এখন অনেকটাই বেড়েছে, তাই এক গ্লাস বোরহানি খেয়ে মুহূর্তেই পেতে পারেন স্বস্তি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি-
উপকরণ : টকদই ১ কাপ, পুদিনা পাতা কুচি, বিট লবণ আধা টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, চিনি ৩ চা চামচ।
পদ্ধতি : প্রথমে ব্লেন্ডারে টকদই, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, বিট লবণ, কাঁচা মরিচ কুচি, ভাজা ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পানি ও চিনিসহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু বোরহানি। ঠান্ডা বোরহানি খেতে চাইলে গ্লাসে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে বোরহানির ওপর ছড়িয়ে নিতে পারেন পুদিনা পাতা।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন