প্রিমিয়ার লিগের কোনো ম্যাচই সহজ না
মৌসুমের শুরুটা একেবারেই ভালো যায়নি হ্যারি কেইনের। সময়ের সঙ্গে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি। সোমবার রাতে এভারটনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে তার ক্লাব টটেনহ্যাম। এই ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন।
তাতে প্রিমিয়ার লিগের গোলদাতার তালিকায় সেরা ছয়ে উঠে এসেছেন তিনি। ১৭৬ গোল করে ছাড়িয়ে গেছেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরো অঁরিকে। শেষ ১২ ম্যাচে ১১ গোল করেছেন হ্যারি কেইন। এই রেকর্ড গড়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।
২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘প্রিমিয়ার লিগের কোনো ম্যাচই সহজ নয়। আমরা যেভাবে সব সেট আপ করেছি কৃতিত্ব সেটার আর কীভাবে আমরা তাদের আঘাত করতে পেরেছি। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সোমবারের রাত।’
‘সবকিছুই সুযোগ পাওয়ার ব্যাপার। আমি সবসময় আত্মবিশ্বাসী ছিলাম লক্ষ্যে হিট করতে পারবো। আমি সবসময় চেষ্টা করি বলটা নিচু রাখতে। কঠোর পরিশ্রম ও অনুশীলন, এখানে লুকানো কিছু নেই। ’
নিজের খেলার বদলের কথা জানিয়ে হ্যারি কেইন বলেছেন, ‘গত কয়েক বছর ধরে আমার খেলায় বদল এসেছে। আমি যুব দলে নম্বর টেন হিসেবে খেলেছি। কিন্তু ম্যানেজার ও দল বদলে যাওয়ার সঙ্গে আপনার মানিয়ে নিতে হবে।’
এমএসএম / এমএসএম
সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়