ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আঘাত করায় সতীর্থকে বর্ণবাদী আক্রমণ, এমবাপে বললেন ‘সবাই এক’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১:১

অনুশীলনে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। এর মধ্যেই কিলিয়ান এমবাপের পায়ের ওপর নিজের পা দিয়ে চাপা দেন ইদ্রিসা গুয়ে। মাটিতে লুটিয়ে পড়েন ফরাসি তারকা। খবর বের হয়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত প্যারিস সেইন্ট জার্মেইঁ তারকা।

এমবাপে ও গুয়ের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পিএসজি। এরপর থেকে বর্ণবাদী আক্রমণের স্বীকার হতে থাকেন সেনেগালের ফুটবলার গুয়ে। শুধু তিনিই নন, তার স্ত্রী পাওলোনিকে নিয়েও শুরু হয় বর্ণবাদী মন্তব্য। এরপর দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জায়গা সীমিত করে দেন। 

জানতে পেরে চুপ থাকেননি কিলিয়ান এমবাপেও। ইনস্টাগ্রামে গুয়ের সঙ্গে ছবি দেন বিশ্বকাপজয়ী তারকা। স্টোরিতে দিয়ে তিনি লিখেছেন, ‘সবাই এক। সবসময়। এটাই প্যারিস।’ এর সঙ্গে একটা ভালোবাসার চিহ্ন দেন এমবাপে।

ওই চোটের পর থেকে পিএসজির মেডিকেল সদস্যদের পর্যবেক্ষণে আছেন এমবাপে। করা হয়েছে বেশ কিছু পরীক্ষাও। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, কোনো চিড় ধরা পড়েনি তার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার থাকার সম্ভাবনাই বেশি, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করত হবে মঙ্গলবার বিকেল অবধি।

এমএসএম / এমএসএম

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম