ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বর্তমান সরকার নারীবান্ধব সরকার : সাংসদ মনিরা সুলতানা মনি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ২:০

ময়মনসিংহে আন্তজার্তিক নারী দিবস যথাযথভাবে উদ্যাপন করা হয়। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য‘ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে ‍আজ মঙ্গলবার (৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।

প্রধান অতিথি মনিরা সুলতানা মনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। বর্তমান সমাজে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীদের ওপর হামলা, বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান পিপিএম (সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা ম্যজিস্টেট আয়সা হক, ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ফেরদৌসী বেগম।

সমাজ উন্নয়নে বিভিন্ন অবদান রাখার জন্য তিন জন নারীকে ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য