পাকিস্তানে আজানের ধ্বনি শুনে মুগ্ধ অস্ট্রেলিয়ান অধিনায়ক
২৪ বছরের অপেক্ষা। পাকিস্তানে দীর্ঘদিন পর খেলতে এসেছে অস্ট্রেলিয়া। এবারের সফরে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। এর মধ্যেই রাউয়ালপিন্ডিতে চলছে প্রথম টেস্ট। এর আগে এই মাঠেই অনুশীলন করেছিল অস্ট্রেলিয়া দল।
ওই সময় দূরের এক পাহাড় থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। এই আওয়াজে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কোডস্পোর্টসে পাকিস্তান সফর নিয়ে কলাম লিখেছেন তিনি। সেখানেই জানিয়েছেন নিজের মুগ্ধতার কথা।
তিনি তার কলামে লিখেছেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময় দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হয়েছিল। দূরের পাহাড় থেকে ভেসে আসা প্রার্থনার সুর (আজান) যেন রাওয়ালপিন্ডির মাটির সঙ্গে মিশে প্রতিধ্বনিত হচ্ছিল।’
কামিন্স লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, এই সিরিজের প্রতি শুক্রবারের প্রথম সেশনগুলো হবে আড়াই ঘণ্টার। প্রার্থনার জন্য এক ঘণ্টার লাঞ্চ বিরতি থাকবে। কারণ এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ে কিছু না কিছু শিখছি।’
‘আমাদের অজানা যা কিছু সবটা জানতে চাই। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলব, মার্ক টেলর ১৯৯৮ সালে অধিনায়ক হওয়ার পর থেকে আমরা পাকিস্তানে খেলিনি এবং এই পরিস্থিতিতে পারফর্ম করাটাই প্রতিটি খেলোয়াড়ের জন্য বড় চ্যালেঞ্জ। আর ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা এই জীবনে একবারের এই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’
এমএসএম / এমএসএম
সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়