চট্টগ্রামে হয়রানিমূলক আইসিটি মামলায় সাংবাদিক নজরুলের জামিন লাভ
চট্টগ্রামের আলোচিত সাংবাদিক, বহুল প্রচারিত দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলায় সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম থেকে সোমবার জামিন পেয়েছেন ।
গত ২০২১ সালের ২৮ জুন "চাক্তাই ব্যবসায়ী সমিতির কেরানির বিলাসবহুল জীবন" শিরোনামে একটি তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করেন। উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের ব্যবসায়ী মহলে আলোড়ন সৃষ্টি হয়। ব্যবসায়ী সমিতির কেরানি মোহাম্মদ ইউনুছ প্রকাশ ইউনুছ কেরানি নিজের অপকর্ম ঢাকতে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দৈনিক সকালের সময় সাংবাদিক নজরুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে গত ১৮ জুলাই প্রকাশিত সংবাদটি ফেইসবুকে পোস্ট করার অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরপাত্তা আইনে মামলা করেন। কোন ধরণের নোটিশ ছাড়াই গোপনে সিএমপি কাউন্টার টেরোরিজমের এস আই ফরহাদ হোসেন গত ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দেন। গত সোমবার সাংবাদিক নজরুল ইসলাম যাবতীয় ডকুমেন্টস সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসান’র আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে যাবতীয় কাগজ পত্র দাখিল করে জামিন চাইলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাংবাদিক নজরুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেন আদালত। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মনজুরুল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলামের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম ও সাংবাদিক এডভোকেট সেলিম উদ্দীন চৌধুরী। সাংবাদিক নজরুল ইসলামের পক্ষের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম ও এডভোকেট সেলিম উদ্দীন চৌধুরী জানান, একটা জাতীয় পত্রিকায় তথ্যর ভিত্তিতে নিউজ হয়েছে নিউজের কারণে সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার বিষয়টি হয়রানিমূলক। যে পত্রিকায় নিউজ হয়েছে সে পত্রিকায় কোন প্রতিবাদ এবং নোটিশ দেয়নি। বাদী নিজের অপকর্ম আড়াল করতে এটা করেছে বলে মনে করি। আমারা বিজ্ঞ আদালতকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেছে। সাংবাদিকেরা নিউজ করতেছে বলে তো আমরা অনিয়ম দুর্নীতির সংবাদগুলো পাচ্ছি এ ধরণের মামলা দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাঁধাগ্রস্থ করা ছাড়া আর কিছু না, মামলার ধারার সাথে বাস্তবতার বিন্দুমাত্র মিল নাই বলে দাবি করেন।
উল্লেখ্য মামলার বাদী ইউনুছ কেরানির বিরুদ্ধে চাক্তাই ব্যবসায়ী সমিতির পিয়নের চাকুরীর আড়ালে পুলিশের সোর্স হিসেবে কাজ করা এবং চাক্তাই ব্যবসায়ীদের মিথ্যা মামলায় হয়রানি, দখল বাণিজ্য, পুলিশে নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি এবং মোবাইল কোর্টের নাম ভাঙ্গিয়ে অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম চাঁদাবাজির ঘটনায় জাতীয় স্থানীয় একাধিক পত্র পত্রিকায় বহু বছর আগেও অনেক সংবাদ প্রকাশিত হয়েছে।
চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির পিয়ন প্রকাশ ইউনুছ কেরানির বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে গত ২ ফেব্রুয়ারি সিএমপি কমিশনারের কাছে চাঁদাবাজি অত্যাচার নির্যাতনের বিষয়ে নিজামুদ্দিন কাজল নামের এক ব্যবসায়ী লিখিত অভিযোগ করেন। র্যাব-৭ চট্টগ্রাম এ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালকের কাছে ইউনুছ কেরানির অবৈধ সম্পদ ও সমিতির টাকা আত্মসাতসহ সমিতির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করে কেরানির আশ্রয় প্রশ্রয় দাতার অবৈধ সম্পদের বিষয়টি তদন্ত এবং লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি তদন্ত র্পূবক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied