ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে মসিকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-৩-২০২২ বিকাল ৫:৮
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর ভবন থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তী টাউন হল প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল এবং ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক নাছিমা আক্তার মিলা। মেলা আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
 
উইমেন্স চেম্বারের সভাপতি লুসি আক্তারী মহল উদ্বোধনকালে বলেন, নারীরা সকল বাধা পেরিয়ে এগিয়ে চলেছে। নারীর বিচরণ এখন সকল ক্ষেত্রে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও আজ অগ্রযাত্রার অগ্রপথিক। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যুগোপযোগী নেতৃত্বে।
 
উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক নাছিমা আক্তার মিলা বলেন, নারী পুরুষ একত্রিতভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এগিয়ে যাবার ক্ষেত্রে নারীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা দূর হচ্ছে। তবে নারী অধিকার নিশ্চিতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, মেয়র মো. ইকরামুল হক টিটুর নেতৃত্বে নারী অধিকার রক্ষা এবং বাস্তবায়নে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে নারীর অগ্রযাত্রা নিশ্চিতে সকল উদ্যোগে পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
 
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের নারী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র ৩ সামীমা আক্তারসহ অন্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, কর্মকর্তাবৃন্দ, নারী উদ্যোক্তা, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি