পদত্যাগ করলেন ইবির সেই হল প্রভোস্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানু দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. নিলুফা সোমবার ভিসি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভিসি ক্যাম্পাসের বাইরে থাকায় এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি ক্যাম্পাসে এলে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত হলের হাউস টিউটররা সার্বিক দায়িত্ব পালন করবেন।
এর আগে গত রোববার হলের এক আবাসিক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সহপাঠীরা হল প্রভোস্ট ড. নিলুফা আক্তারের কাছে ফোন দিলে তেমন কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় আরো কয়েকজন শিক্ষার্থী প্রভোস্টকে ফোন দেন। এতে বিরক্ত হয়ে প্রভোস্ট বলেন, বারবার ফোন দেয়ার কী আছে? পরে ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন করলে তিনি অ্যাম্বুলেন্স পাঠান।
অ্যাম্বুলেন্স আসতে দেরি এবং প্রভোস্টের অসহযোগিতার অভিযোগ তুলে শতাধিক ছাত্রী রাতেই বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন। পরে রাত সোয়া ১১টার দিকে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। পরে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন ছাত্রীরা। পরদিন সোমবার প্রো-ভিসির কাছে ২৫ দফা অভিযোগ সংবলিত একটি লিখিত আবেদন দেন হলের শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য