দেশের সব জায়গায় নারীরা এগিয়ে : ইবি প্রো-ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেছেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা এগিয়ে আছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে নারী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু নিজেও নারীদের শ্রদ্ধা করতেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলেন। সমাজে আজ নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভূমিকা রেখে চলেছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার আশা। এছাড়া বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হামিদা খাতুন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন। এছাড়া বিভিন্ন বিভাগ ও দপ্তরের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ে ‘নারী ক্লাব’ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকরা।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু