ঢাকা শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আলুতে কৃষকের চেয়ে বেশি লাভবান মধ্যস্বত্বভোগী, ব্যবসায়ী ও ফড়িয়ারা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ১২:১৭

ইতোমধ্যে কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণ শুরু হয়েছে। জেলার কোল্ড স্টোরেজগুলোতে গিয়ে দেখা যায়, কৃষকের পাশাপাশি ফড়িয়া, মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণে ভিড় জমিয়েছেন। তারা কৃষকের কাছে ৫০ কেজির বস্তায় দেড় থেকে ৩ কেজি আলু ‘ধলতা’ হিসেবে বেশি নেন। মৌসুম শেষে আলু বিক্রি করে অতিরিক্ত আলু থেকে কোটি টাকা মুনাফা হয় বলে জানা যায়।

জেলায় মোট ১৫-১৬টি কোল্ড স্টোরেজ রয়েছে। সরেজমিন জেলার বেশ কয়েকটি স্টোরেজ ঘুরে জানা যায়, গত বছর ১৫ স্টোরেজে ২৬ লাখ বাস্তা আলু সংরক্ষণ করা হয়। এ থেকে ২০-৩০ শতাংশ আলু বীজ হিসেবে ধরেও প্রায় ২০ লাখ বস্তায় গড়ে ২ কেজি হারে ৪০ লাখ কেজি আলু ধলতা হিসেবে বেশি নেয়া হয়। বিক্রির মৌসুমে (কেজি প্রতি ১৫ টাকা হিসেবে) যা থেকে মধ্যস্বত্বভোগী, ব্যবসায়ী ও ফড়িয়ারা প্রায় ৬ কোটি টাকা মুনাফা অর্জন করে। এর বদৌলতে বিনা পুঁজিতে অনেক ফড়িয়া আলু কিনে তা ব্যবসায়ীদের দিয়ে আর্থিক অবস্থার উন্নতি করেছেন।

এক সময় জেলায় একটি মাত্র কোল্ড স্টোরেজ থাকায় সেটিতে আলু সংরক্ষণে স্লিপ পাওয়া ছিল সোনার হরিণ পাওয়ার মতো। বেশিরভাগ স্লিপ চলে যেত কালোবাজারিদের হাতে। ফলে অনেক বেশি মূল্যে স্লিপ পেতেন কৃষকরা। পরবর্তীতে শাহী হিমাগারের চেয়ারম্যান সেলিম রেজাসহ আরো কয়েকজন ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ নির্মাণ করেন এবং কৃষকদের নানাভাবে আলু উৎপাদনে সহায়তার হাত বাড়িয়ে দেন। ফলে কৃষকরা সংরক্ষণের সুবিধা ও সহযোগিতা পেয়ে ঠাকুরগাঁওয়ে আলু চাষে বিপ্লব সাধিত হয়, যার সুফল কৃষক, আলু ব্যবসায়ীসহ সকলেই পান।  

ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকজন কোল্ড স্টোরেজের মালিক জানান, কল্যাণ সমিতির অন্তরালে আলু নিয়ে জেলায় একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যাদের কাজ কৃষকদের ব্যবহার করে নিজেরা লাভবান হওয়া। গত বছর থেকে কল্যাণ সমিতির লোকজন নতুন নিয়ম চালু করে। ঢাকা বা দেশের অন্যান্য জেলার ব্যবসায়ী বা ফড়িয়ারা ঠাকুরগাঁও জেলায় তাদের নিজস্ব প্রতিনিধি দিয়ে কৃষকের কাছ থেকে আলু কেনার সময় ধলতা হিসেবে ২-৩ কেজি আলু নেয়া শুরু করে। সমিতির লোকজন বাধ্যতামূলক এটি ব্যবসায়ী ও ফড়িয়াদের নিতে বাধ্য করেন। এতে অতিরিক্ত আলু থেকে লাভ কৃষক পান না। জেলায় কিছু আলু বিক্রি হলেও এই সিন্ডিকেট বেশিরভাগ আলু দেশের অন্যান্য স্থানে পাঠিয়ে দেয়।  

ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের কৃষক নূর আলম বলেন, প্রতি বছর আমি কোল্ড স্টোরেজে ২ হাজারের মতো বস্তা সংরক্ষণ করি। দাম কমলে ব্যবসায়ীরা ১-৪ কেজি ধলতা নেয়।

সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাকুন্দা গ্রামের কৃষক নরেশ চন্দ্র রায় বলেন, কোল্ড স্টোরেজে ৫৮ বস্তা আলু সংরক্ষণ করলাম। এই আলু বিক্রির সময় ব্যবসায়ীরা ২-৩ কেজি আলু ধলতা হিসেবে বেশি নেবে। স্টোরেজ মালিকগণ আমাদের কাছ থেকে ধলতা নেন না।

এসবি কোল্ড স্টোরেজের ম্যানেজার দবিদুর রহমান বলেন, এ বছর আলু সংরক্ষণ শুরু হলেও গত বছরের চেয়ে কম কৃষক আলু রাখছেন। আলু বিক্রির সময় ফড়িয়ারা বস্তাপ্রতি ২-৩ কেজি ধলতা হিসেবে বেশি নেন। আমরা চাই কৃষকরা লাভবান হোক। মূলত কল্যাণ সমিতির লোকজন এখানে সিন্ডিকেট তৈরি করেছে। অনেক সময় স্যাম্পল দেখার পর ২-১টি খারাপ আলু ঢুকিয়ে দিয়ে দাম কমিয়ে দেয়। এ জাতীয় কারণে কৃষকরা অনেক সময় বাজারদরের থেকেও কম মূল্যে আলু বিক্রি করে দেন।  

ঠাকুরগাঁও আলুচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী জানান, দেশের অন্যান্য স্থানে ভাড়া কম থাকলেও ঠাকুরগাঁওয়ের কোল্ড স্টোরেজের মালিকরা ভাড়া ঠিকমতো নেন না। জেলার কৃষকদের কাছ থেকে যাতে ভাড়া বেশি নিতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সংগঠনটি এবং কৃষকের কাছ থেকে স্টোরেজে আলু সংরক্ষণ ও বের করার সময় কল্যাণ সমিতির চাঁদা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, স্টোরেজে ধলতা নেয়ার কোনো সুযোগ নাই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তার থেকে বেশি নেয়া হয় না বলে জানান তিনি।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় এ মৌসুমে গত বছরের চেয়ে বেশি পরিমানে আলুর আবাদ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের যাবতীয় পরমর্শ প্রদান করা হয়েছিল। বর্তমানে জেলার কৃষক, হিমাগার মালিক ও কল্যাণ সমিতির সমন্বয়ের মাধ্যমে আলু ফসল থেকে জেলাবাসী উপকৃত হবে বলে মনে করছেন তিনি।  

উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য মতে এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন।

জামান / জামান

নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন: পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত