মাদ্রিদে করতালি পাচ্ছেন এমবাপে?
দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ সমর্থকরা অপেক্ষার প্রহর গুনছেন কিলিয়ান এমবাপে খেলবেন তাদের হয়ে। শোনা যাচ্ছে, চলতি মৌসুম শেষে তার ক্লাবটি যোগ দেওয়া প্রায় নিশ্চিত। এর আগে আপাতত অবশ্য রিয়ালের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এমবাপেই।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ফরাসি তারকা বর্তমান ক্লাব পিএসজির বিপক্ষে লড়ছে লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগে এমবাপের গোলেই পিছিয়ে আছে তারা। বুধবার রাতে হবে দ্বিতীয় লেগ। ম্যাচটি হবে মাদ্রিদের ঘরের মাঠ বার্নাব্যুতে। গুঞ্জন আছে, এই ম্যাচে করতালি দিয়ে এমবাপেকে স্বাগত জানাতে পারেন রিয়াল সমর্থকরা।
এ নিয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল দলটির কোচ কার্লো আনচেলত্তির কাছে। তিনি বলেছেন, ‘বার্নাব্যুর ইতিহাস বলে ভালো খেলোয়াড়রা এখানে করতালি পায়। অবশ্যই তারা বুঝতে পারে। বার্নাব্যুর সমর্থকরা দারুণ ফুটবলারদের ভালোবাসে আর মাদ্রিদকে ভালো খেলতে ও জিততে দেখতে চায়।’
অনুশীলনের সময় পাওয়া চোটে রিয়ালের বিপক্ষে অবশ্য অনিশ্চিয়তা আছে এমবাপেকে নিয়ে। তবে রিয়াল কোচ বলেছেন, ‘আমি সবসময় আশা করি খেলোয়াড়দের যেন ইনজুরিতে না পড়ে। এমবাপে খেলছে এটা ভেবেই আমরা ম্যাচের জন্য তৈরি হবো।’
‘আমাদের পরিকল্পনা হচ্ছে শুধু এমবাপের জন্য পরিকল্পনা না করে নেইমার, মেসিসহ পিএসজির সব ভালো খেলোয়াড়দের জন্য পরিকল্পনা করা। পরিকল্পনা হচ্ছে ব্লক হয়ে খেলা, বল ছাড়া ও বল পায়ে, তীব্রতা তৈরি করা, ৯০ মিনিট টিকে থেকে ম্যাচে লড়াই করা।’
ম্যাচটাতে কেমন লড়াই হবে এ নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘এটা বুদ্ধির খেলা হবে। আমাদের পাগলাটে হতে হবে না, ম্যাচটা জিততে হবে, গোল করার দরকার নেই। আমাদের জিততে হবে। আপনি ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারেন অথবা একদম শেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তীব্রতা নিয়ে টিকে থাকা।’
প্রথম লেগের ম্যাচটি নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তাদের উপরের দিকে দেওয়া চাপে আমরা ভুগেছি। আমরা শুরু থেকে আক্রমণের জন্য ভালো সুযোগ পাইনি, এটাই হয়েছে।’
এমএসএম / এমএসএম
সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়