ইউএনও বরাবর অভিযোগ দায়ের
মোড়েলগঞ্জে রফিজ স্মৃতি বিদ্যালয়ের গাছ আত্মসাতের অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের গাছের বিভিন্ন অংশ আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির স্থায়ী দাতা সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার এ অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, আনোয়ার হোসেন তালুকদারের পিতার দানকৃত ১ একর ৮৩ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। তার পিতা ওই বিদ্যালয়ে ৩০টি মেহগনি গাছ রোপণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন তালুকদার ঘটনার দিন (৮ মার্চ) নৌকাযোগে গাছের বিভিন্ন অংশ নেয়ার সময় স্থানীয় লোকজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, গাছগুলো প্রধান শিক্ষক আসবাবপত্র তৈরির জন্য করাত কলে নিতে চেয়েছিলেন। কিন্তু এ গাছ স্থানান্তরের জন্য ম্যনেজিং কমিটির রেজুলেশন দেখাতে পারেননি। তাই গাছের অংশগুলো ম্যানেজিং কমিটির একজন সদস্যের দায়িত্বে রাখা হয়েছে।
প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন জানান, বিদ্যালয়ের আসবাবপত্র তৈরির উদ্দেশ্যে গাছের অংশ করাত কলে নেয়া হচ্ছিল। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের হিসেবে তাকে হয়রানির জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গাছ দিয়ে আসবাবপত্র নির্মাণের জন্য রেজুলেশনও হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত