ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ৪:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে। বিশ্বিবদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত ৮ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছুদের পঞ্চম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। এছাড়া ‘এ’ ইউনিটে (৬০০৮-৬০৮৫), ‘বি’ ইউনিটে (২৬৩৮-২৬৮৫) এবং ’সি’ ইউনিটে(২২১৪-২৩৬৭) মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১৪ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যারা গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ভর্তির জন্য বিষয় প্রাপ্ত না হয়ে অপেক্ষমাণ রয়েছে, তাদের মেধাক্রম অনুসারে ৫ম মেধাতালিকায় বিষয় দেয়া হয়েছে। আগামী ৩ মার্চ সংশ্লিষ্ট ইউনিট কার্যালয় থেকে এসব শিক্ষার্থীদের ইয়েস কার্ড সংগ্রহ করতে হবে। ইয়েস কার্ড সংগ্রহকারী শিক্ষার্থীদের ১৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়াও এই তালিকায় যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়নি তাদের ১৩ মার্চ দুপুর ২টার পর আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারের পর মেধাক্রম অনুসারে ভর্তির বিষয় নির্ধারণ করে দেয়া হবে। তাদেরও ১৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরও আসন খালি থাকা সাপেক্ষে খালি আসন সংখ্যা ও পরবর্তী মেধাতালিকা ১৪ মার্চ রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উক্ত তালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২১ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২১ মার্চ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ভর্তি সম্পন্ন হয়। চতুর্থ ধাপে আরবি ভাষা ও সাহিত্য এবং চারুকলা বিভাগ বাদে মোট ১ হাজার ৯৮৬ আসনের মধ্যে ৪৬৮টি আসন খালি থাকে। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?