সাপাহারে ২য় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এসময় সাপাহার উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন,সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,উপজেলা ভাইস চেযারম্যান আব্দুর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার প্রমুখ।
উক্ত কর্মসূচীতে উপজেলায় প্রথম ধাপে ১২০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে । যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।
প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে এই গৃহহীনদের ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা