ভোলায় ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য আটক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে (৪৫) আটক করেছে থানা পুলিশ। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বুধবার (৯ মার্চ) সকালে তার গ্রামের বাড়ি কাচিয়া চৌকিদারবাড়ি হতে আটক করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এ মামলার বাদী একই ওয়ার্ডের মো. জাকির হোসেন জানান, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আমার সাথে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে নিয়ে যায় মোটরসাইকেল চালক মাহবুব (২০), মো. সালাউদ্দিন (২৩), রাজ্জাক মেম্বারের ছেলে মো. রায়হানসহ ৭-৮ জন। ওই মামলার এজাহারভুক্ত আসামি মাহাবুব ও সালাউদ্দিনকে ৫০ হাজার টাকাসহ আটক করে পুলিশ। শরিফ হোসেন নামে আরেক আসামিকে ঢাকার কাজীপাড়া এলাকা হতে ৩০ হাজার টাকাসহ আটক করেন পুলিশ। ওই আসামিদের জবানবন্দির আলোকে বোরহানউদ্দিন থানার এসআই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে সাবেক ইউপি সদস্য আ. রাজ্জাককে তার বাড়ি হতে আটক করেন। আ. রাজ্জাক এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরো জানান, সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করার খবরে থানা এলাকায় মিষ্টিমুখ করানো হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্যকে আটক করে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান