ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বোনার-হোল্ডারের ব্যাটে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ১১:৩৩

ইংল্যান্ডকে ভালোই চাপে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। কিন্তু জনি বেয়ারস্টো দাঁড়িয়ে যান স্রোতের বিপরীতে। তার সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পেয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে খারাপ করছেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও। 

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছিল ইংল্যান্ড। ওকসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন সেঞ্চুরি করা বেয়ারস্টো। ১৭ রান যোগ করে এদিন প্রথম উইকেট হারায় ইংলিশরা। 

৭২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরত যান ক্রিস ওকস। কোন রান না করে ক্রেইগ এভারটন ও মার্ক উড আউট হন ১ রান করে। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে আলজেরি জোসেফের হাতে জেসন হোল্ডারের ব্যাটে ক্যাচ তুলে দেন বেয়ারস্টো। ২১ চারে ২৫৯ বলে ১৪০ রান করেন তিনি। 

৩১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২২ ওভারে ৭৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জায়ডেন সিলস। দুই উইকেট করে নেন ক্যামার রোচ, আলজেরি জোসেফ ও জেসন হোল্ডার।

ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজও। ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবল। ৬৩ বলে ৩৫ রান করে ক্যাম্পবল ফিরলে এই জুটি ভেঙে যায়। ৭০ বলে ৫৫ রান করেন আরেক ওপেনার ব্র্যাথওয়েট। 

১২৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে ফেলার আভাস দিচ্ছিল ইংল্যান্ড। কিন্তু বোনার ও হোল্ডার মিলে এরপর হাল ধরেন। হোল্ডার ৪৩ ও বোনার অপরাজিত আছেন ৩৪ রানে। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ