ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রিয়ালের কাছে হেরে রেফারিকে মারতে গিয়েছিলেন পিএসজি সভাপতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ১১:৩৭

এক গোলের লিড আগেই ছিল। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়েগো বার্নাব্যুতেও শুরুতে এগিয়ে গিয়েছিল পিএসজি। এরপরই হতাশায় পুড়তে হয় তাদের। করিম বেনজেমার হ্যাটট্রিকে দারুণ জয় পায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পর রেফারিদের মারতে গিয়েছিলেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি, এমন দাবি করেছে মার্কা। 

তিনি ম্যাচে রেফারিদের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। ম্যাচশেষে রেফারিদের ড্রেসিং রুমে খেলাইফি রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বলে রেফারিদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার দাবি ছিল, রিয়ালের প্রথম গোল বিল্ড আপের সময় পিএসজি গোলরক্ষক জুয়ানলুইজি ডনারুম্মাকে ফাউল করেছিলেন বেনজেমা।

খেলাইফির ওই বিস্ফোরণ রেফারিদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় তার সঙ্গে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও ছিলেন বলে জানা গেছে। মার্কা জানাচ্ছে, খেলাইফির ওই আচরণ রিয়াল মাদ্রিদের এক কর্মকর্তা রেকর্ড করেছেন। সম্ভাব্য শাস্তির জন্য সেটা উয়েফার কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।

রেফারিদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিওনার্দো ও খেলাইফি দুজনেই আক্রমণাত্মক হয়ে রেফারিদের ড্রেসিং রুমে প্রবেশের চেষ্টা করেন। যখন রেফারিরা তাকে চলে যেতে বলেন, তখন এক সহকারী রেফারির সরঞ্জামে আঘাত করেন খেলাইফি। সেটা ভেঙে গেছে।’

ম্যাচশেষে দলটির স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ‘ডনারুম্মার সিদ্ধান্তটা অবিচার হয়েছে। পরিষ্কার ফাউল হয়েছিল। ভিএআরের সঙ্গে যোগাযোগ না করা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি অযুহাত খুঁজতে চাই না। আমাদের তাকাতে হবে আমরা কী করেছি সেটার দিকে।’

এমএসএম / এমএসএম

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম