চিরকুমার মনান্তরের ভবঘুরে জীবনে ভালোবাসার দৃষ্টান্ত দুই ভাই
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালীতে চিরকুমার মনান্তরের ভবঘুরে জীবনযাপনে দুই ভাই। ‘শৈশবে লাল মুড়ি, কৈশোরে ঝাল মুড়ি, যৌবনে বধূ নারী‘ প্রবাদটি হার মেনেছে দুই ভাই রাম ও লক্ষণের কাছে। রাম-লক্ষণ দুই ভাই যেন একে অপরের হৃৎপিণ্ড।আর সে কারণে ভাইয়ের প্রতি ভাইয়ের মমত্ববোধ কেড়ে নিয়েছে যৌবনের বধূ নারী। বাস্তবতায় বধূ নারী জুটল না দুই ভাইয়ের কপালে।
শরৎচন্দ্রের সেই দেবদাস উপন্যাসের পার্বতীকে তারা হয়তো পায়নি, তবে তা নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ভালবাসার দৃষ্টান্ত শুধু দুভাই। তার একটাই কারণ,ভাইবড়ো ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এ জন্য ছোট বেলা থেকে দুই ভাই সব সময় একসাথে খাওয়া থেকে শুরু করে সর্বত্র বিচরণ। তাদের দুই ভাইয়ের বয়স এখন যথাক্রমে ৮০ও ৭৫। অথচ আজও পর্যন্ত দুই ভাই কেউ বিবাহ করে নাই।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু ভাই বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। হাতে হাত রেখে বিভিন্ন মন্দিরে আশ্রমে। সাদা মনের দুই ভাইয়ের আসল নাম মৃনাল কান্তি বসু ও ছোট ভাই দীপক কান্তি বসু।
কিন্তু এলাকার মানুষ তাদের রাম-লক্ষণসহ বিভিন্ন নামে ডাকে। মানুষেরা ভুলে গেছে তাদের আসল নাম।তাইতো তাদের নাম দিয়েছে সাহেব মানান্তর,অন্ধ সন্ধ ইত্যাদি।ছোট ছেলে মেয়েরা এ দুভাইকে কোন গ্রামে দেখলে পিছু নেয়।ডাকে তাদের বিভিন্ন নামে।সাহেব মনান্তরের পরিবারের সদস্যদের একসময় খুলনার জেলার পাইকগাছা উপজেলার হরিঢালীতে জমিদারী ছিল।
কালের বিবর্তনে আজ আর নেই। কিন্তু চাল চলনে তাদের ভদ্রতা নম্রতা ও পরিপাটি দেখলে বোঝা যায় তারা সম্ভ্রান্ত পরিবারের।ভদ্রতার নিরিখে আভিজাত্য পরিবারের এ দু-ভাই খুবই অসহায়জীবন যাপন করে থাকে। বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে খায়। তাদের পৈত্রিক ভিটা থাকলেও তাদের পাগল বলে সরলতার সুযোগ নিয়ে ভিটেছাড়া করেছে কিছু মানুষেরা। সহজ সরল দুভাই সাহেব মনান্তরের আশ্রয় স্হল এখন বিভিন্ন মন্দির আশ্রমে।
সকালের আলো ফুটলে দুইভাই খাদ্যের জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।কারো কাছে কিছু চায়না।মানুষেরা তাদের দেখলে সামান্য পয়সা দেয়।তা দিয়ে তারা খাদ্য কিনে খায়।সাহেবও মনান্তরের ছোটবেলা থেকে পথ চলার ধরনটা আজও পর্যন্ত পরিবর্তন হয়নি।তারা তাদের চিরচেনা সেই রাজহংসী রাজকীয় দুলকিতে সামনে পিছে করে পথ চলা যেন শেষ হয়না। শিশু কিশোর বয়স্ক সবাই তাদের ভালবাসে।
তাদের শেষ বয়সে এখন সরকারি সাহায্য-সহযোগিতা খুবই প্রয়োজন। কারণ তারা ভবঘুরে। এখন তাদের চিকিৎসা ও খাদ্যের বড় প্রয়োজন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত