উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (ঈঈঅ) পিরোজপুরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও গাছ বিতরণ।
কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, পিরোজপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, পিরোজপুর জোন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোছা. নাজমা বেগম, সিনিয়র প্রশিক্ষক, পিরোজপুর, সামাজিক প্রোগ্রাম ও ঈঈঅ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আবু রাইহান, সদর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, মো. মোখলেছুর রহমান, আঞ্চলিক আইটি অফিসার।
ক্লাব সহায়ক অমিত বিশ্বাসের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাব সদস্য সুমাইয়া আক্তার তন্নি, মনি আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন- জোনাল হিসাবরক্ষক নাজমুল হক, উদ্দীপন পিরোজপুর সদর শাখার সকল কর্মকর্তা কর্মচারী, উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের সদস্য ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ পূর্বে প্রস্তুতি যত বেশি হবে দুর্যোগ পরবর্তী ক্ষতির পরিমাণ ততই কম হবে। সেক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে এবং দুর্যোগকালীন সময়ে শিশু বৃদ্ধ ও অন্যদের সবার আগে নিরাপদে নিতে হবে। নিজে সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত