ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি বিড়ি শ্রমিকদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ২:১৪

দেশীয় শ্রমিকবান্ধব বিড়িশিল্প ধ্বংসে বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানোবিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারবিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়নসরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া এবং কাস্টমস্ কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান শ্রমিকরা। মানববন্ধন শেষে রাজশাহী চেম্বার অব কমার্স এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজিম উদ্দিনসাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরসহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাবলুপ্রচার সম্পাদক শামীম ইসলামকার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে দেশের অসহায়হতদরিদ্রস্বামী পরিত্যক্তানদী ভাঙ্গন কবলিত জনগনশারীরিক বিকলঙ্গসহ লক্ষ লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। এদেশীয় কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বিদেশী বহুজাতিক কোম্পানীর কাছে সুবিধা পেয়ে বিড়ির উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও বিড়ির উপর শুল্ক বৃদ্ধি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিতে জালব্যান্ডরোল ও ব্যান্ডরোলবিহীন নকল বিড়ি তৈরি করে বাজারজাত করছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরো বলেন, ‘বিদেশী বহুজাতিক কোম্পানীর সুবিধাভোগী দেশীয় অসাধু কর্মকর্তরা সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অনলাইনের মাধ্যমে বিড়ি কারখানার লাইসেন্স দিয়ে প্রকৃত শুল্ক প্রদানকারী বিড়ি মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। বহুজাতিক কোম্পানী এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এছাড়া সিগারেটে অগ্রীম আয়কর ৩ শতাংশ আর সেখানে বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ। বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহারসহ দেশীয় বিড়ি শিল্প নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করা না হলে আমরা তীব্র আন্দোলন সংগ্রামে যেতে বাধ্য হবো। একই সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের মতো বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করার জোর দাবি জানান শ্রমিকরা।

এমএসএম / জামান

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক