ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধর্ষণের পর শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি ১২ বছর পর গ্রেফতার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ২:৪৩

পাবনার সুজানগরে চতুর্থ শ্রেণির মেধাবী স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শামীম শেখকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। শামীম উপজেলার গাবগাছি গ্রামের শহিদ সেখের ছেলে। পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অপারেশনাল টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার এলাকা থেকে বুধবার (৯ মার্চ) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ২০০৯ সালে শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন শামীম। শামীমকে বুধবার দুপুরে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৮ জানুয়ারি বিকেল ৫টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের রাকিব আল কুদ্দুস রিকুর কন্যা ও স্থানীয় কাকিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রুবাইয়া বিনতে রাকিব (রিদি) বাড়ির পাশের একটি দোকানে খাতা কিনতে গেলে তাকে দোকানের ভেতর জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সন্ধ্যার পরে দোকানের পাশের একটি ধানক্ষেতের মাঠে মৃতদেহটি ফেলে পালিয়ে যায় শামীম হোসেন। 

এ ঘটনার পরপরই মেধাবী স্কুলছাত্রী রুবাইয়া বিনতে রাকিব রিদির পিতা রাকিব আল কুদ্দুস রিকু থানায় একটি মামলা করেন। পরে থানা পুলিশ এ ঘটনায় শামীমসহ তিনজনকে অভিযুক্ত করে ২০০০ সাল (সংশোধনী-২০০৩) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ কয়েক বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৭ সালে বিচার শেষে মামলার প্রধান আসামি শামীমের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর দুজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডর রায় দেয় আদালত।

এমএসএম / জামান

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ