ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ৫০০ সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ৪:৫৭
ভোলার দৌলতখানে একটি সুপারি বাগানের প্রায় ৫০০ সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. সাব্বির হোসেন নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন ভোলা সরকারি কলেজের সাবেক জিএস ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে।
 
সুপারি বাগানের মালিক সাব্বির হোসেন জানান, আজ ভোরে তার বাগানের ৫০০টি সুপারি গাছের চারা একদল দুর্বৃত্ত কেটে ফেলে। আমাদের পরিবারের সাথে সুপারি বাগানের আশপাশের কোনো মানুষের পূর্বশত্রুতা নেই যে, কেউ এমন ঘটনা ঘটাবে। এ কেমন শত্রুতা? সুপারি গাছের সাথে ‍এমন শত্রুতা আসলেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় তারা ১০-১২ জনকে অজ্ঞাত করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান