সাতকানিয়া আইনজীবী সমিতির মানববন্ধন
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন কর্তৃক জনসমাবেশে আদালত অবমাননামূলক কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তার অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় সাতকানিয়া আদালত চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাতকানিয়া আইনজীবী সমিতি।
সতাকানিয়া আইনজীবী সমিতির সহ-সভাপতি সুজন পালিতের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাতকানিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রকিব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুর আবরার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেছবাহ্ উদ্দিন কচির, সহ-সম্পাদক অ্যাডভোকেট এ এম ফয়সাল।
সমাবেশে বক্তারা বলেন, আদালতে বিচারাধীন কোনো বিষয় চেয়ারম্যান ও পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। সম্প্রতি আদালতে বিচারাধীন একটি মামলার নালিশী ভূমিতে স্থিতিবস্থার আদেশ বজায় থাকা সত্ত্বেও স্থিতিবস্থার আদেশ লংঘন করে চৌকিদারসহ বিবাদীপক্ষকে দখল বুঝিয়ে দেয়ায় আদালত অবমাননা করেছেন চরম্বা ইউপি চেয়ারম্যান। আদালত তাকে শোকজ করলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়ার পর বিচারক ও আদালতকে অবজ্ঞা করে কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা আদালত আবমাননার শামিল। চেয়ারম্যানের এরকম কুরুচিপূর্ণ বক্তব্য আইনজীবীরা মেনে নেবে না। একজন চেয়ারম্যানের বিচারকার্যের আপিল বিভাগ হচ্ছে সহকারী জজ আদালত। সেই আদালতকে অবজ্ঞা করায় তাকে দ্রুত চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া বিষয়টিতে স্থানীয় সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শিব শংকর নাথ, মো. সোলাইমান, মো. তাজুল ইসলাম চৌধুরী, ইমতিয়াজুল হক, আজিজুল হক, আবুল কাসেম চৌধুরী, আসীষ কুমার দত্ত, মো. আবু বক্কর, আজিজুর কবির, হাফিজুল ইসলাম মানিক, মাহমুদুল হক চৌধুরী, এ এম জাহাঙ্গীর বাবুল, আপরোজ হাছনা চৌধুরী সুমি, শাহাদাত হোসেন হীরু, আবুল কালাম, মো. শিহাব উদ্দিন, দেবরাজ দাশগুপ্ত, মো. জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, সৈয়দ শওকত আলী, রাজিয়া সোলতানা বকুলসহ আইনজীবী সমিতির সকল সদস্য ও আইনজীবীরা।
এমএসএম / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied