বারিকার সভাপতি মো. মাহবুবুর, সাধারণ সম্পাদক মো. জাকির
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কর্মচারী কল্যাণ সমিতির (বারিকা) সাধারণ নির্বাচনে বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. মাহবুবুর রহমান সভাপতি এবং অর্থ ও হিসাব শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বারির কর্মচারী ক্লাবে গতকাল বুধবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো. মানোয়ার হোসেন শিকদার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বারিকার অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, অডিটর মো. সেকেন্দার সরকার, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আসাদুর রহমান রুবেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, মহিলা সম্পাদক সুরাইয়া খানম।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সেলিনা আক্তার, মো. হারুন অর রশিদ, মো. মামুনুর রশীদ, নাজিম হোসেন ভূঞা, মোহাম্মদ মাইন উদ্দিন, আবদুস ছাত্তার, মো. সিরাজ দৌলা, মো. নজরুল ইসলাম, মো. হুমায়ূন কবীর।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied