ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে অবৈধ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু জব্দ, ড্রেজার ধ্বংস


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৬:৪৫

ফটিকছড়িতে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয় এবং ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেঙ্গুপুলের উত্তর-পূর্ব পার্শ্বে সেগুন বাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। এ সময় প্রশাসনকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর জানান, ভ্রাম্যমাণ আদালতের আগমন টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা খাল সাঁতরে পালিয়ে যায়। এ সময়  আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ ও ড্রেজার মেশিন এবং পাইপ ধ্বংস করা হয়। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার