শিবচরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামে মুক্তা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মুক্তা আক্তার মাদবরচর ইউনিয়নের গ্রামপুলিশ রাজিব খানের স্ত্রী। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে রাজিব খানের বসতঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করের ওই গৃহবধূ।
পুলিশ জানায়, এ ঘটনার খরব পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মুক্তা আক্তারের বাবা রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের আব্দুল আউয়াল খন্দকার জানান, ৬ মাস হবে আমার মেয়ের সাথে শিবচর উপজেলার চঞ্চল খাঁর ছেলে রাজিব খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই বাড়ির কেউ আমার মেয়েকে বৌ হিসেবে মেনে নিতে পারেনি। প্রতিদিন আমার মেয়েকে মারধর করত তারা। সর্বশেষ আমার মেয়ে আজ মারা গেছে, সে খবর টাও আমাকে তারা জানায়নি। ওরা নির্যাতন করে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হেসেন বলেন, মৃতদেহটির ময়নাতদন্তের জন্য সরদ হাসপাতালে প্রেরণ করো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied