ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে জবিতে মানববন্ধন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৪:৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'সাধারণ শিক্ষার্থীর' ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ না করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই খেলার মাঠটিকে রক্ষার দাবি জানানো হয়। 
 
মানববন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল টিমের অধিনায়ক মো: হাফিজুল ইসলাম বলেন,আমাদের মাঠে আমরা খেলতে চাই।প্রশাসনের কাছে অনুরোধ তাঁরা যেনো সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমাদের মাঠ আমাদের কাছে ফিরিয়ে দেয় এবং এর সাথে সাথে মাঠ সংস্কারের পদক্ষেপও যেনো নেয়।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,আমরা চাই আমাদের মাঠ কাগজে কলমে আমাদের কাছে বুঝিয়ে দেয়া হোক।আর আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সিটি কর্পোরেশন বা অন্য কেউ যেনো আধিপত্য বিস্তার করতে না পারে।
 
এছাড়া মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জামাল উদ্দিন, সৈয়দ শাকিল,আসাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। 
 
পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেট ও পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গত ১০ জুন দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও সিটি করপোরেশনর সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিদাস মল্লিক মাঠের ভেতর ম্যাপ অনুযায়ী চার কোণায় খুঁটি বসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে মাঠের মধ্যে মার্কেট নির্মাণের পরিকল্পনায় বিষয়টি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ