শিশুর জন্য ফল ও সবজির ৪ পিউরি
শিশুর বয়স ৬ মাস পার হলেই দিতে হয় বাড়তি খাবার। ঠিকঠাক বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার এ সময় ভীষণ জরুরি। শিশু সলিড খাবার খাওয়া শুরু করলে স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি ফল ও সবজির পিউরি দিতে পারেন। জেনে নিন চার ধরনের পিউরি বানানোর পদ্ধতি।
আপেলের পিউরি : আপেল স্লাইস করে খোসা ফেলে দিন। পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করুন। দারুচিনির টুকরা দিতে পারেন সেদ্ধ করার সময়। এতে চমৎকার ঘ্রাণ আসবে। পানি কমে গেলে দারুচিনির টুকরোগুলো উঠিয়ে ম্যাশ করে নিন আপেল। মিষ্টি স্বাদ আনতে চাইলে সামান্য তালমিসরি যোগ করতে পারেন। পরিবেশনের ঘি মিশিয়ে নিন। তবে শিশু মাত্র সলিড শুরু করলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেবেন ঘি।
কলার পিউরি : অর্ধেকটি পাকা কলা কাঁটাচামচ দিয়ে ম্যাশ করে নিন। দুধ মিশিয়ে প্রয়োজন মতো পাতলা করে শিশুকে খাওয়ান। চাইলে সামান্য পানি কিংবা দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন।
গাজরের পিউরি : একটি ছোট আকারের গাজরের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। আধা কাপ পানিতে সেদ্ধ করুন। নরম হয়ে গেলে ম্যাশ করে নিন। চাইলে তালমিসরি ও ঘি যোগ করতে পারেন।
মিষ্টি কুমড়ার পিউরি : মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। স্টিমারে ২০ মিনিট স্টিম করে নিন। নরম খয়ে গেলে অল্প পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত